৫৪ বছরের ওয়ানডে ইতিহাস পাল্টে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন মিরাজ
বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ক্রিকেটে গড়েছেন এক অসাধারণ কীর্তি। ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে ২৪৭ জন ওপেনার সেঞ্চুরি করেছেন, আর টেলএন্ডার হিসেবে সেঞ্চুরি করেছেন মাত্র ২ জন। কিন্তু ওপেনার এবং টেলএন্ডার উভয় অবস্থানে সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন মিরাজ, যা তাকে ইতিহাসের পাতায় এক অনন্য স্থানে নিয়ে গেছে।
মিরাজ শুধু ওয়ানডেতেই নয়, টেস্ট ফরম্যাটেও টেলএন্ডার হিসেবে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। টেস্টে এখন পর্যন্ত ৯৪ জন টেলএন্ডার সেঞ্চুরি করেছেন এবং ওয়ানডেতে টেলএন্ডার হিসেবে সেঞ্চুরি করেছেন মাত্র ২ জন। তবে টেস্ট এবং ওয়ানডে উভয় ফরম্যাটে সেঞ্চুরি করা একমাত্র টেলএন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটেও মিরাজের অবদান কম নয়। দেশের হয়ে সবচেয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন তিনি, যেখানে তিনি ২৪ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছেন। তার পরেই রয়েছেন তাইজুল ইসলাম, যিনি ২৫ ম্যাচে এই কীর্তি গড়েছেন।
এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপে একটি আসরে ৫০০ রান ও ৩০ উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডিং পারফর্মেন্সে এমন ধারাবাহিকতা তাকে বাংলাদেশের ক্রিকেটে একজন বিশেষ জায়গায় এনে দিয়েছে।
মিরাজের এই অর্জন শুধু বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নয়, বরং বিশ্ব ক্রিকেটপ্রেমীদের কাছেও প্রশংসনীয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জরুরি বার্তা: সৌদিতে কবে ঈদ? জানাল সুপ্রিম কোর্ট
- বাংলাদেশে ঈদুল ফিতর কবে? যা জানা গেল
- লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডাররা
- রাতে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- কবে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ? দেখে নিন পূর্ণ সূচি
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো রবি আজিয়াটা
- ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর
- হু হু করে কমছে স্বর্ণের দাম, দেশের আজকের বাজারদর
- শবে কদরেরনামাজের নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া
- সৌদি আরবে কবে ঈদ? শাওয়ালের চাঁদ নিয়ে বড় আপডেট
- ফলাফল: ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- চ্যাম্পিয়ন্স লিগ প্রিভিউ: স্পোর্টিং বনাম বোডো/গ্লিমট দ্বৈরথে আজ কে সেরা?
- ক্রেতার চাপে বিক্রেতাশূন্য ৮ কোম্পানি, সূচক চাঙ্গা
- ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ ও প্রেডিকশন
- ডিএসইর দুই ব্রোকারেজে বড় রদবদল: বাদ পড়লেন ৪ প্রতিনিধি