এক নজরে জেনেনিন জিরো পয়েন্ট ও বঙ্গবন্ধু এভিনিউয়ে এখন যা চলছে
আজ শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। শহিদ নূর হোসেনকে স্মরণ এবং ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ ও গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা’ দাবিতে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে এলাকা জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার দুপুরের দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেয়। আওয়ামী লীগের এই কর্মসূচির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গণজমায়েতের আয়োজন করেছে। দুপুর ২টার সময় দেখা যায়, শহিদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ, বিএনপি এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা সমবেত হয়েছেন। এখানে প্রায় ৩০০ লোক উপস্থিত ছিলেন।
এছাড়া গুলিস্তান জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে সমাবেশ করছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তাদের সমাবেশে চার শতাধিক লোক উপস্থিত হয়েছেন এবং জনসমাগম ক্রমশ বাড়ছে।
শহিদ নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করছেন। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম দেখা যায়নি। অন্যদিকে, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহজনক কাউকে দেখলে তারা মোবাইল চেক করে পুলিশে সোপর্দ করছেন।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যরা এলাকায় মোতায়েন রয়েছেন এবং তাদের টহল অব্যাহত আছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে আতঙ্কের মধ্যেই যা বললেনবিএসইসি চেয়ারম্যান
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- অবশেষে sscresult 2026ফল প্রকাশের দিন-তারিখ জানাল বোর্ড
- সপ্তাহের শুরুতেই ফের পতন শেয়ারবাজারে, কারণ যা জানা গেল
- তিন বিমা কোম্পানির লাফ, বোর্ড সভা থেকে আর্থিক ফলাফল একনজরে
- সূচক পড়লেও যে ১০ শেয়ারে ক্রেতার হুড়োহুড়ি
- ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
- সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুখবর, ডিএসই আনল নতুন সুবিধা
- এক ক্যাচেই বেঁচে গেল আফ্রিদির ৩০ বছরের রেকর্ড
- মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে দুই কোম্পানির ইপিএস
- ৩০ জুলাই নয়, এসএসসির ২০২৬ এর রেজাল্ট নিয়ে নতুন তথ্য
- প্রবাসীদের পাঠানো টাকায় চাঙ্গা জুলাই, এগিয়ে যে ব্যাংক
- সূর্যবংশীর ঝড়ে রানের পাহাড় গড়ল ভারত
- মেসির অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন পারেদেস
- সূর্যবংশীর ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত