বিশাল চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করলো বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ছিল সাকিবের, তবে আপত্তির কারণে সেই সুযোগ হয়নি। এবার দেশের বাইরের এই সিরিজে তিনি থাকছেন না।
এই দলে ফিরেছেন লিটন দাস, যিনি শারীরিক অসুস্থতার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে পারেননি। সাকিবের পরিবর্তে ওই সিরিজে সুযোগ পাওয়া হাসান মুরাদকেও রাখা হয়েছে এই দলে। আর সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের আগে নাহিদ রানার বিপক্ষে নেটে অনুশীলন করতে গিয়ে মাথায় আঘাত পাওয়া জাকের আলীও ফিরেছেন এই দলে।
এবার বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারালেও ওয়ানডে সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর টেস্ট সিরিজ শুরু হবে, দ্বিতীয় টেস্ট হবে ৩০ নভেম্বর জ্যামাইকায়। এরপর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর সেন্ট কিটসে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট ভিনসেন্টে যাবে বাংলাদেশ, যেখানে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।
এই সিরিজটি বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে। তবে নতুন দায়িত্ব ও স্কোয়াডের শক্তিতে অনুপ্রাণিত বাংলাদেশ আত্মবিশ্বাসের সাথেই ক্যারিবীয় সফরে মাঠে নামতে প্রস্তুত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল