চলছে আফগানিস্তান সিরিজ এরই মধ্যে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। চোটের কারণে তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে চোট পান শান্ত। শট কাভারে একাধিক ব্যথা অনুভব করার পর তাকে মাঠ ছেড়ে যেতে হয়। এরপর বাকি সময়ের জন্য অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন মেহেদী হাসান মিরাজ।
এই চোট নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি, এবং তার বর্তমান অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, "আজই এমআরআই করা হবে, তাতে চোটের অবস্থা আরও পরিষ্কার হবে।"
যদি আগামী ম্যাচে শান্ত মাঠে নামতে না পারেন, তবে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব আবারও মেহেদী হাসান মিরাজের হাতে যাবে। আর শান্তর অনুপস্থিতিতে একাদশে জায়গা পেতে পারেন উজ্জ্বল সম্ভাবনাময় ব্যাটার জাকির হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- টানা দ্বিতীয় বিশ্বজয়ের লক্ষ্যে আর্জেন্টিনা: হুঙ্কার আলভারেজের
- ব্রাজিল বনাম পানামা: মুখোমুখি দুই দলে দেখুন সময়সূচি
- হন্ডুরাস বনাম আর্জেন্টিনা: মাঠে নামছে দুই দল দেখেনিন সময় সূচী
- ভূমিকম্পে কাঁপলে বাংলাদেশ, উৎপত্তিস্থল কোথায়?
- পর্তুগালের পরবর্তী ম্যাচ কবে কখন, কার সাথে জানুন সময়সূচি
- জার্মানির পরবর্তী ম্যাচ কবে কখন, কার সাথে জানুন সময়সূচি
- আজকের খেলার সময়সূচি:ক্রিস্টাল প্যালেস বনাম রায়ো ভায়েকানো