বিশাল পরিবর্তন নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়, ফলে শিরোপা ভাগাভাগি করা হয়েছে। এখন নজর পড়েছে ওয়ানডে সিরিজের দিকে, যেখানে দুই দল তিন ম্যাচে মুখোমুখি হবে। তবে, বাংলাদেশ এবার একটি তরুণ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে, কারণ অনেক সিনিয়র খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন, যার ফলে টিম ম্যানেজমেন্ট একাদশ সাজাতে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
মুশফিকুর রহীম ইনজুরির কারণে দলে নেই, মুস্তাফিজুর রহমান আছেন ছুটিতে এবং সাকিব আল হাসান আপাতত দলের বাইরে। এর পাশাপাশি নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইনজুরিতে আছেন এবং ফর্মে থাকা তাওহীদ হৃদয়ও ইনজুরি থেকে ফিরে আসতে পারেননি। এই সকল সমস্যা সত্ত্বেও, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রথম ওয়ানডে ম্যাচের একাদশ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের একাদশে ওপেনিংয়ে থাকবেন লিটন দাস এবং সৌম্য সরকার। তিন নম্বরে ব্যাট করবেন তানজিদ হাসান এবং চার নম্বরে মেহেদী হাসান মিরাজ। ৫ নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ, ৬ নম্বরে ফর্মে থাকা জাকের আলী অনিক এবং ৭ নম্বরে রিশাদ হোসেন। স্পিন বিভাগে কাজ করবেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। পেস বোলিংয়ে থাকবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
এছাড়া, বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে আরও রয়েছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, নাহিদ রানা।
বাংলাদেশের সেরা একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান/পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব/রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম/হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব/নাহিদ রানা।
বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জরুরি বার্তা: সৌদিতে কবে ঈদ? জানাল সুপ্রিম কোর্ট
- বাংলাদেশে ঈদুল ফিতর কবে? যা জানা গেল
- লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডাররা
- রাতে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- কবে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ? দেখে নিন পূর্ণ সূচি
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো রবি আজিয়াটা
- ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর
- হু হু করে কমছে স্বর্ণের দাম, দেশের আজকের বাজারদর
- শবে কদরেরনামাজের নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া
- সৌদি আরবে কবে ঈদ? শাওয়ালের চাঁদ নিয়ে বড় আপডেট
- ফলাফল: ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- চ্যাম্পিয়ন্স লিগ প্রিভিউ: স্পোর্টিং বনাম বোডো/গ্লিমট দ্বৈরথে আজ কে সেরা?
- ক্রেতার চাপে বিক্রেতাশূন্য ৮ কোম্পানি, সূচক চাঙ্গা
- ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ ও প্রেডিকশন
- ডিএসইর দুই ব্রোকারেজে বড় রদবদল: বাদ পড়লেন ৪ প্রতিনিধি