পরিস্থিতি থমথমে: পদ্মায় ভারতের পররাষ্ট্র সচিব
বাংলাদেশ-ভারত সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন সৃষ্টি হয়েছে, যা উত্তরণের জন্য দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও বিক্রম মিশ্রির মধ্যে এ বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১১টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়িবহর পদ্মায় প্রবেশ করে। বৈঠক শুরুর আগে, একান্তে কিছু সময় আলোচনায় বসবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং বিক্রম মিশ্রি।
দ্বিপক্ষীয় আলোচনা (ফরেন অফিস কনসালটেশন বা এফওসি) শুরুর আগে উভয়পক্ষের মধ্যে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে। বৈঠকে ঢাকা পক্ষ ভারতের গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচার এবং শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ করার বিষয়টি তুলে ধরতে পারে। একই সঙ্গে ভারতীয় ভিসার জট খোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, দিল্লি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষা নিশ্চিত করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে পারে।
এফওসি শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকার যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সব আনুষ্ঠানিকতা শেষে, বিক্রম মিশ্রি সোমবার রাতে ঢাকা ত্যাগ করবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ