সাকিব-সৌম্যর পর আকাশ ছোয়া মুল্যে লঙ্কান টি-টেন লিগে দল পেলে এক বাংলাদেশেী ক্রিকেটার
টি-টেন ফরম্যাটের ক্রিকেট ক্রমেই জনপ্রিয়তা অর্জন করছে। আবুধাবি এবং জিম্বাবুয়ের পর এবার শ্রীলঙ্কায় আয়োজিত হতে যাচ্ছে এই সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্ট। শ্রীলঙ্কান টি-টেন লিগের আসন্ন আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার অংশ নিতে যাচ্ছেন। সাকিব আল হাসান এবং সৌম্য সরকার ইতোমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন ওপেনার রনি তালুকদার।
রনি তালুকদার নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানিয়েছেন লঙ্কান টি-টেন লিগে খেলার কথা। সব কিছু ঠিক থাকলে কলম্বো জাগুয়ার্সের হয়ে মাঠে নামবেন তিনি।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রনি তালুকদার। ১০ ইনিংসে ২২ গড়ে করেছেন ২২৪ রান, যেখানে তার স্ট্রাইক রেট ১৩৫.৭৫। বিপিএলে ৭০ ইনিংসে ১৯ গড়ে ১,৩২৩ রান করেছেন রনি।
শ্রীলঙ্কান টি-টেন লিগে রনি দেখা পাবেন তার দুই জাতীয় দলের সতীর্থের। ড্রাফটের আগে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গল মারভেলস। অন্যদিকে ড্রাফট থেকে হাম্বানটোটা বাংলা টাইগার্স দলে নিয়েছে সৌম্য সরকারকে।
টি-টেন লিগের এবারের আসর শুরু হবে আগামী ১১ ডিসেম্বর এবং চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শ্রীলঙ্কায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকা ক্রিকেটাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন