ম্যাচের কয়েক ঘন্টা আগে ৩ পরিবর্তন নিয়ে শেষ ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে পরাজয়ের কথা বাংলাদেশ প্রায় ভুলে গিয়েছিল। চলতি সফরের আগে পর্যন্ত ৫০ ওভারের ফরম্যাটে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১১ ম্যাচে জয়ী ছিল টাইগাররা। সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল ১০ বছর আগে। কিন্তু এবারের সফরে গিয়ে বাংলাদেশের সামনে ধবলধোলাইয়ের শঙ্কা দেখা দিয়েছে।
প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারার পর, দ্বিতীয় ওয়ানডেতে দলটি ঘুরে দাঁড়ানোর তো দূরের কথা, লড়াইও করতে পারেনি। দুই ম্যাচের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, সিরিজের শেষ ম্যাচে ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর সম্ভাবনা খুব কম।
বাংলাদেশের খেলায় কিছুটা অভিজ্ঞতার অভাব ছিল, বিশেষ করে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি পূরণ করতে পারেনি। তবে, ক্রিকেটে কোনো খেলোয়াড় চিরকাল দলে থাকতে পারেন না, তাই টাইগারদের এখন চরম বাস্তবতা মেনে চলতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে।
আজ, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচটি সিরিজের ফাইনালও হতে যাচ্ছে। ধবলধোলাইয়ের লজ্জা থেকে বাঁচতে হলে বাংলাদেশের দলকে এই ম্যাচে জিততেই হবে।
ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দুদলই একে অপরকে ৩ বার ধবলধোলাই করেছে। ১৯৯৯ সালে বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল, এরপর ২০০৪ সালে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ২০০৯ সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করেছিল। এর পর ২০১৪ সালে আবারও ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ ধবলধোলাই হয়েছিল। সর্বশেষ, ২০২০ ও ২০২২ সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে তাদের কাছ থেকে ধবলধোলাইয়ের লজ্জা নেয়ার সুযোগ পেয়েছিল।
এবার, চতুর্থ ধবলধোলাই এড়াতে হলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় অবদান রাখতে হবে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজদের। পাশাপাশি, বোলিংয়ে ধার বাড়াতে হবে তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাদের। এই ম্যাচে যদি টাইগাররা নিজেদের সর্বোচ্চ উজাড় করতে পারে, তবে তারা ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে সক্ষম হবে।
বাংলাদেশের সেরা একাদশ:
সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ(অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ৫ স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ রাষ্ট্রপতি
- বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু, নতুন যাত্রার সময় জানা গেল
- বাংলাদেশের পোশাক খাতে আসছে বড় পরিবর্তন
- হামলার পর সৌদিতে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা