ব্রেকিং নিউজ: আওয়ামী লীগ নেতার রগ কে*টে ফেলে দিয়ে গেল যারা
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুর্নবাসন এলাকায় এক আওয়ামী লীগ নেতার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে দেয়, ডান হাত ভেঙে ফেলে এবং মাথায় গুরুতর আঘাত করে। বর্তমানে ওই নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত সেলিম রেজা সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার ছেলে মো. জলিল জানান, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ২৫-৩০ জন দুর্বৃত্ত পুর্নবাসন এলাকা থেকে সেলিম রেজাকে জোরপূর্বক একটি অটোভ্যানে তুলে নেয়। পরে তাকে পাশের একটি স্কুলের সামনে নিয়ে গিয়ে ডান হাত ভেঙে দেয় এবং দুই পায়ের রগ কেটে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সেলিম রেজাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
সেলিম রেজার ছেলে জলিল জানান, তার বাবার ওপর এমন নৃশংস হামলার পেছনে রাজনৈতিক বিরোধ জড়িত থাকতে পারে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আওয়ামী লীগ নেতা সেলিম রেজার ওপর এমন সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্থানীয় রাজনৈতিক অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন