প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ফোন আসলো যুক্তরাষ্ট্র থেকে যা আলোচনা হলো
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ধন্যবাদ জানিয়েছেন তাকে। চ্যালেঞ্জিং সময়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এই প্রশংসা করেন সুলিভান।
সোমবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে ফোনালাপের সময় উভয়েই ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও তা রক্ষার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
হোয়াইট হাউজের বিবৃতিতে আরও জানানো হয়, জ্যাক সুলিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেছেন। তিনি বলেন, "বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং ভবিষ্যতে হতে পারে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে।"
উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের মধ্যে এমন ফোনালাপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে
- কলা খাওয়ার সঠিক সময় কখন? সকাল নাকি রাত, জানুন
- ৩৫–৪০ হাজারে ২০২৬ সালের সেরা ৫ গেমিং ফোন
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- HONOR X9e Pro: ১১,০০০mAh ব্যাটারি ও ১০,০০০ নিটস ডিসপ্লে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: শেষ হাসি হাসল কোন দল?
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজকের টাকার রেট কত: কমেছে ১৯টি দেশের টাকার মান