ব্যাপক সং ঘ র্ষে, পরিস্থিতি নিয়েন্ত্রনের বাইরে, ৩ জন নিহত, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে বাঁশগাড়ী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতাউর রহমান আক্তার শিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আক্তার শিকদার (৪৮), তার ছেলে মো. মারুফ শিকদার (২০) এবং সহযোগী সিরাজুল চৌকিদার (৪৫) রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশগাড়ী ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য আক্তার শিকদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়রা অভিযোগ করেন, আক্তার শিকদার ও তার সমর্থকরা বিগত সরকারের সময় এলাকায় অসহায় পরিবারের ওপর নির্যাতন চালাতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে।
সম্প্রতি আক্তার শিকদারের নির্যাতনের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধনও করে। কিছুদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার গভীর রাতে আক্তার শিকদার তার লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান সুমনের সমর্থকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আক্তার শিকদার ঘটনাস্থলেই নিহত হন। তার ছেলে মো. মারুফ শিকদার এবং সহযোগী সিরাজুল চৌকিদার গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘটনার পর বাঁশগাড়ী এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভয়ে স্থানীয় পুরুষরা এলাকা ছেড়ে পালিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। শনিবার ভোরে এলাকায় কয়েকটি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো কাউকে আটক করতে পারেনি।
এলাকায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানায়, তারা হানাহানি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা চান। পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নয়ন জানান, বড় ধরনের সংঘর্ষ এড়াতে পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, "নিরাপত্তার স্বার্থে বাঁশগাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।"
নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া: জেনে নিন সময়সূচী, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্পেন বনাম সৌদি আরব ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে
- চলছে স্পেন বনাম সৌদি আরব ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ নতুন সময়ে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, জানুন সময়সূচি
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি দেখবেন যেভাবে
- বেলজিয়াম বনাম ইরান: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ স্পেন বনাম সৌদি আরব ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বেলজিয়াম বনাম ইরান: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ স্পেন বনাম সৌদি আরব ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ৩য় টি-টোয়েন্টি: সরাসরি দেখুন Live
- নিউজিল্যান্ড বনাম মিশর: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে স্পেন বনাম সৌদি আরব ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- নিউজিল্যান্ড বনাম মিশর: লাইভ দেখার উপায় ও সময়সূচি