ব্রেকিং নিউজ: চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল....
কানাডায় বাবা-মা এবং দাদা-দাদিকে স্থায়ী বাসিন্দা (পিআর) করার আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি)। ২০২৪ সালের নতুন বছরের শুরুতেই প্যারেন্ট অ্যান্ড গ্রান্ডপ্যারেন্টস স্পন্সরশিপ প্রোগ্রামের (পিজিপি) আওতায় নতুন আবেদন আর গ্রহণ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল (শুক্রবার) আইআরসিসি’র পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, পিজিপি প্রোগ্রামের অধীনে নতুন করে কোনো আবেদন জমা নেওয়া হবে না। তবে আগে থেকে জমা দেওয়া আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার আশ্বাস দেওয়া হয়েছে।
আইআরসিসি জানায়, ২০২৫ সালের মধ্যে অভিবাসীদের সংখ্যা ২০ শতাংশ কমানোর লক্ষ্য নিয়েছে কানাডা সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবেই পিজিপি প্রোগ্রামের নতুন আবেদন গ্রহণ স্থগিত করা হয়েছে। এর প্রভাবে পিজিপি প্রোগ্রামে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণযোগ্যতার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
২০২৪ সালে যাঁরা আবেদন জমা দিয়েছিলেন, তাঁদের মধ্যে সাড়ে ২৪ হাজার আবেদন নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নতুন আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু হবে কি না এবং কবে থেকে হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
নতুন আবেদন বন্ধ থাকলেও, পরিবারের সদস্যদের কানাডায় নিয়ে আসার জন্য সুপার ভিসার সুযোগ উন্মুক্ত থাকবে। এই ভিসার অধীনে বাবা-মা ও দাদা-দাদিরা এক নাগাড়ে পাঁচ বছর কানাডায় থাকতে পারবেন।
এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার বিশেষ করে বাংলাদেশ ও ভারতের অনেক পরিবারকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কানাডার সরকারের এই পদক্ষেপে বাংলাদেশি ও ভারতীয় অভিবাসীরা দুশ্চিন্তায় পড়েছেন। অনেক পরিবার তাঁদের নিকটাত্মীয়দের কানাডায় স্থায়ীভাবে নিয়ে আসার পরিকল্পনা আটকে যেতে পারে।
এ সিদ্ধান্ত গত ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। সরকার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পিজিপি প্রোগ্রামের নতুন আবেদন বন্ধ থাকবে।
কানাডার পিজিপি প্রোগ্রামে আবেদন বন্ধের এ সিদ্ধান্ত অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় ধরনের ধাক্কা। তবে সুপার ভিসার বিকল্প সুবিধা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। আগামী দিনে এই প্রোগ্রাম পুনরায় চালু হবে কিনা, তা নির্ভর করছে কানাডার অভিবাসন নীতিমালার ওপর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
- পে-স্কেল নিয়ে আবারও শঙ্কা, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
- ১৬ আগস্ট আজকের স্বর্ণের দাম
- ভ্যানগার্ড ফাইন্যান্স ওয়ান ফান্ডের অর্থ বিতরণে বড় সংশোধনী
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- ছুটির তালিকায় থাকা ২৬ আগস্ট নিয়ে মিলল স্পষ্ট তথ্য
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- ভুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট? পুরোনো মেসেজ ফেরত পাবেন যেভাবে
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়