ভারত-বাংলাদেশ সীমান্তে গু লি, উত্তেজনা চরমে, আতঙ্কে স্থানীয়রা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে শিবগঞ্জের চাকপাড়া সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ১৮২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে বিএসএফের শ্মশানী ক্যাম্পের সদস্যরা ৮ থেকে ৯ রাউন্ড গুলি চালায়। তবে ঘটনাটি নিয়ে রয়েছে বিভ্রান্তি। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “আমরা তিন রাউন্ড গুলির শব্দ পেয়েছি, তবে কারা গুলি চালিয়েছে তা নিশ্চিত নই। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
স্থানীয় ৮ নম্বর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, “গভীর রাতে ৮ থেকে ৯ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। সাধারণত সীমান্তে চোরাকারবারিরা চোরাই পণ্য পাচারের চেষ্টা করলে বিএসএফ ফাঁকা গুলি ছোড়ে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা, তা জানা যায়নি।”
সীমান্তে গুলি চালনার এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
সম্প্রতি একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে দুই দেশের সীমান্তে উত্তেজনা দেখা দেয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে তারা। পাশাপাশি, এ ধরনের ঘটনার শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক পর্যায়ে আলোচনার প্রচেষ্টা চলছে।
সীমান্তে এমন ঘটনা দুই দেশের পারস্পরিক আস্থায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দুই পক্ষের দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না