আরও বাড়লো সিগারেটের দাম, দেখেনিন মূল্য তালিকা
সিগারেটসহ সব তামাকজাত পণ্যের খুচরা মূল্য অন্তত ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। সংস্থাটির মতে, সিগারেটের দাম বাড়ালে একদিকে রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে, অন্যদিকে কমবে তামাকের সহজলভ্যতা এবং ধূমপানের হার। আজ (সোমবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
উন্নয়ন সমন্বয়ের হেড অব প্রোগ্রামস শাহীন উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও শেখ মোহাম্মদ আসলাম। এছাড়াও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল এবং বুয়েটের সহযোগী অধ্যাপক ড. নাজমুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আবদুল্লাহ নাদভী জানান, গত পাঁচ অর্থবছরে বিভিন্ন স্তরের সিগারেটের দাম ৬ থেকে ২২ শতাংশ বৃদ্ধি পেলেও মূল্যস্ফীতি হয়েছে ৩২ শতাংশ। এর ফলে সিগারেট তুলনামূলকভাবে সহজলভ্য হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরের গড় মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ হওয়ায় আসন্ন বাজেটে সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য অন্তত ১০ শতাংশ বাড়ানো উচিত। পাশাপাশি, সিগারেটের স্তর সংখ্যা কমানোর মাধ্যমে কর আহরণ আরও সহজ করা সম্ভব।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের বরাতে আবদুল্লাহ নাদভী উল্লেখ করেন, গত পাঁচ অর্থবছরে কার্যকর কর ব্যবস্থা নিলে সিগারেট বিক্রির মাধ্যমে সরকার ১১ থেকে ২৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত রাজস্ব আয় করতে পারত। এই অতিরিক্ত রাজস্ব দেশের স্বাস্থ্যখাতসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে কাজে লাগানো যেত।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তামাকজনিত রোগের কারণে বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায়। সিগারেটের সহজলভ্যতা কমানোর জন্য শক্তিশালী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।
উন্নয়ন সমন্বয়ের পক্ষ থেকে বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অন্তত ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।
উন্নয়ন সমন্বয়ের দাবি অনুযায়ী, সিগারেটের দাম বাড়ালে তামাকজাত পণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, যা ধূমপানের হার কমাতে সহায়তা করবে। পাশাপাশি, রাজস্ব আয় বৃদ্ধি পেয়ে তা দেশের উন্নয়ন প্রকল্প ও স্বাস্থ্যখাতে ব্যয় করা সম্ভব হবে।
সংস্থাটির দাবি বাস্তবায়নে সরকার কী উদ্যোগ নেয়, তা নিয়ে এখন আলোচনা চলছে। সংশ্লিষ্ট মহল এবং সচেতন জনগণ আশা করছেন, আগামী বাজেটে তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যা জনস্বাস্থ্যের উন্নয়ন এবং দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- ‘সবুজ মাংস’ রহস্য, ল্যাব রিপোর্টে যে কারণের কথা বলা হলো
- এসএসসি নিয়ে সব জল্পনার অবসান? শিক্ষামন্ত্রীর নতুন বার্তা
- ক্ষোভ থেকে ১৭ বছরের কিশোরের অভিনব উদ্যোগ
- জেনে নিন আজকের সর্বশেষ স্বর্ণেরবাজারদর
- পে স্কেলের গেজেট নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা
- বেতন বাড়বে, তবে একবারে নয়—নবম পে স্কেলে সরকারের নতুন কৌশল
- দেশের বাজারে আজকের সোনার দাম
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা নিয়ে নতুন নির্দেশনা
- হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ সুযোগ
- শরীরের ৭ লক্ষণকে ভুলেও অবহেলা করবেন না
- শাস্তির পর এবার স্বস্তির বার্তা, মওকুফের পথে এনবিআরের ২৪ কর্মকর্তা