ইসরায়েলকে ড. ইউনূসের ১০০ কোটি টাকা সহায়তা, জানা গেল খবরের সত্যতা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়—"ড. মুহাম্মদ ইউনুস ইসরায়েলকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন, যা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে। আর আজ সেই ইউনুসই বাংলাদেশের প্রধান সরকার প্রধান!" তবে, ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘রিউমার স্ক্যানার’ এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
রিউমার স্ক্যানারের তদন্ত অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনুস ইসরায়েলকে কোনো ধরনের আর্থিক সহায়তা দেননি। এই গুজব উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। তাছাড়া, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনুস সেন্টার উভয়েই এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে অস্বীকার করেছে।
যে ভিডিওর মাধ্যমে এই দাবি প্রচার করা হয়, তাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো দেখা যায়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ওই ভিডিওটি ১৭ ডিসেম্বর ২০২৩ সালে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর মতোই। ওই ভিডিওতে বাংলাদেশের ইসরায়েল-স্বীকৃতি না দেওয়ার বিষয়টি আলোচনা করা হয়েছিল। তবে, সেখানে ইসরায়েলে ড. ইউনুসের ১০০ কোটি টাকা সহায়তা দেওয়ার কোনো তথ্য ছিল না।
রিউমার স্ক্যানার সরাসরি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিয়র হায়াতের সঙ্গে যোগাযোগ করলে তিনিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন,"প্রথমবারের মতো আপনার মাধ্যমে জানতে পারলাম যে ড. ইউনুস ইসরায়েলকে সহায়তা দিয়েছেন! তাছাড়া, ইসরায়েল দাতাদের কোনো সহায়তা প্রকাশ্যে জানায় না।"
এছাড়া, ইউনুস সেন্টারও এই দাবি প্রত্যাখ্যান করে জানায়,
"এই খবরটি পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটি মূলত ড. ইউনুসের সুনাম নষ্ট করার জন্য ছড়ানো হয়েছে।"
এর আগেও ভিত্তিহীন তথ্যের ওপর ভিত্তি করে ইন্টারনেটে একই ধরনের গুজব ছড়ানো হয়েছে। রিউমার স্ক্যানার জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে দ্রুত ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে জনসাধারণ বিভ্রান্ত না হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের গুজব ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত এবং জনগণের মাঝে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য করা হয়। তাই, যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- কলা খাওয়ার সঠিক সময় কখন? সকাল নাকি রাত, জানুন
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- HONOR X9e Pro: ১১,০০০mAh ব্যাটারি ও ১০,০০০ নিটস ডিসপ্লে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: শেষ হাসি হাসল কোন দল?
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজকের টাকার রেট কত: কমেছে ১৯টি দেশের টাকার মান