ডা. তাসনিম জারা: রিজওয়ানা আমার চাচি নন
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পারিবারিক পরিচয় নিয়ে ছড়ানো গুজব ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুর সোয়া ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ডা. তাসনিম জারা তার অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, "উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নন।" একইসঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ছাত্রশিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও জানান, কিছু অসাধু ব্যক্তি তার নাম ও ছবি ব্যবহার করে অনলাইনে প্রতারণামূলক বিজ্ঞাপন ছড়াচ্ছে। তিনি স্পষ্ট করে দেন, “আমি কখনোই পাইলস, যৌন রোগ, চুলকানি, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট বিক্রি করি না।” এ ধরনের ভুয়া প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ডা. তাসনিম জারা দাবি করেন, কিছু মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে। তিনি সাধারণ মানুষকে এসব বিভ্রান্তিমূলক প্রচারণার ফাঁদে না পড়ার অনুরোধ জানান এবং এই অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সত্যের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
তার এই পোস্টের মাধ্যমে তিনি তার অনুসারী ও শুভানুধ্যায়ীদের কাছে স্বচ্ছতার বার্তা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ভিত্তিহীন গুজব ও উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সঠিক তথ্য যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে।
ফারিন
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ