৩ উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো শুরু করলেও বাংলাদেশের রানের গতি কিছুটা কমে গেছে। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ১০৪ রান।
ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিম মাত্র ৬ রান করে সাজঘরের পথে হেঁটে যান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রান করে আউট হলে বাংলাদেশে চাপ বেড়ে যায়। এর পর সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজ দলের হাল ধরার চেষ্টা করেন। সৌম্য ৩৫ রান করে রানআউট হন, তবে মিরাজ তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে চেষ্টা অব্যাহত রাখেন। রিপোর্ট লেখার সময় মিরাজ ৩০ রান এবং হৃদয় ১৩ রান নিয়ে ব্যাট করছেন।
পাকিস্তান 'এ' বা পাকিস্তান শাহীনস দলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ হারিস। তাদের একাদশে আছেন শাহিবজাদা ফারহান, আজান আওয়াইস, ওমাইর বিন ইউসুফ, মুবাসির খান, আব্দুল সামাদ, ওসামা মীর, মোহাম্মদ ওয়াসিম, মুসা খান, আলী রাজা এবং সুফিয়ান মুকিম। এছাড়া সাবস্টিটিউট হিসেবে উপস্থিত রয়েছেন হায়দার আলী, জাহিদ আলী এবং সগির খান।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডের সকল খেলোয়াড়কেই ব্যবহারের সুযোগ রয়েছে।
বাংলাদেশ দলের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ।
চামেলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি