আওয়ামী লীগের স্থানীয় স্নির্বাচনে অংশগ্রহণ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ
বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে কড়া মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, বিশ্বে গণহত্যাকারী ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে, আওয়ামী লীগেরও একই পরিণতি হওয়া উচিত। তার মতে, আওয়ামী লীগ যে গণহত্যা সংঘটিত করেছে, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং দল হিসেবে তাদের শাস্তি নিশ্চিত হওয়া দরকার।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আমরা দেখি, ইউরোপের দেশগুলোর গণতান্ত্রিক ধারা অনেক শক্তিশালী। সেখানে ফ্যাসিস্ট শক্তির পরিণতি কী হয়েছে, তা আমরা জানি। জার্মানি ও ইতালিতে ফ্যাসিস্টদের পরিণতির নজির আমাদের সামনে রয়েছে। যেহেতু আওয়ামী লীগের গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের রিপোর্টেও নথিভুক্ত হয়েছে, তাই তাদের উপযুক্ত শাস্তি পাওয়া উচিত।”
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য উদ্ধৃত করে আসিফ মাহমুদ আরও বলেন, “যাঁরা আওয়ামী লীগ করতেন, কিন্তু কোনো অন্যায়, গণহত্যা বা অপরাধের সঙ্গে যুক্ত নন, তাঁরা যদি ক্ষমা চান, তাহলে মূলধারায় ফিরে আসতে পারেন। তবে যাঁরা অপরাধে জড়িত এবং সাজাপ্রাপ্ত, তাঁদের কোনোভাবেই রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। জনপ্রতিনিধি নির্বাচন কিংবা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার সিদ্ধান্ত দ্রুতই আসবে।”
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে অংশ নিলে সরকারের অবস্থান কী হবে, এ প্রসঙ্গে তিনি বলেন, “গণহত্যায় জড়িত অনেকেই বর্তমানে পলাতক বা কারাগারে রয়েছেন। যাঁরা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তবে নির্দোষরা ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে বাধা নেই।”
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আওয়ামী লীগের শাস্তির বিষয়টি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন মতামত সংগ্রহ করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশে গণতন্ত্রের ধারা আরও সুসংহত হবে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক পরিবেশে পরিচালিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না