বাংলাদেশে আসছে নতুন নোটের ডিজাইন, মুজিবের ছবি থাকা নিয়ে জানা গেল সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ১৯ মার্চ বিশেষ নতুন নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এ নতুন নোটগুলোর মধ্যে ৫, ২০ ও ৫০ টাকার নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বহাল থাকছে। তবে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইনে কোনো পরিবর্তন আনা হচ্ছে না এবং এগুলো পূর্ববর্তী নকশাতেই বাজারে আসবে।
নতুন ছাপ নয়, রিজার্ভ থেকেই আসবে নোট
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে নতুন করে নোট ছাপানো হচ্ছে না। বরং ব্যাংকের হাতে থাকা পূর্বে ছাপানো বিপুল পরিমাণ নোটই বাজারে ছাড়া হবে। কর্তৃপক্ষের দাবি, এ সিদ্ধান্তের ফলে অর্থের অপচয় কমবে এবং ব্যাংকের সংরক্ষিত নোট যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ নতুন নোট মজুদ রয়েছে। অতিরিক্ত ছাপানোর প্রয়োজন নেই, কারণ তা অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত হবে না। তাই পূর্বের ছাপানো নোটগুলোই বাজারে ছাড়া হবে।"
এপ্রিল-মেতে আসছে নতুন ডিজাইনের নোট
ব্যাংক সূত্র আরও জানিয়েছে, আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই নতুন ডিজাইনের নোট বাজারে আসতে পারে। এসব নোটের নকশায় অভিনব পরিবর্তন আনা হবে, যেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পরিবর্তে দেশীয় ঐতিহ্য, ধর্মীয় স্থাপনা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চিত্র বা গ্রাফিতি স্থান পাবে।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হাতে বঙ্গবন্ধুর ছবিযুক্ত প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট সংরক্ষিত রয়েছে। এগুলো ধাপে ধাপে বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, নতুন ডিজাইনের নোট দেশের ইতিহাস ও সংস্কৃতিকে আরও রঙিনভাবে তুলে ধরবে এবং এর ফলে বাজারে নোটের নান্দনিকতার পাশাপাশি পরিচিতিতেও নতুন মাত্রা যোগ হবে।
এস এম মুন্না/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ