সেনাবাহিনীর কড়া হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে পোশাকশিল্পের অব্যবহৃত কাপড় বা ঝুট ব্যবসার নামে প্রতারণার প্রবণতা বেড়ে যাওয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ব্যবসায়িক প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে নানা অপতৎপরতা চালাচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী ঝুট বা অন্য কোনো বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ব্যবসার সুপারিশ করা সেনাবাহিনীর নীতির পরিপন্থী।
সেনাবাহিনী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা সেনাবাহিনীর নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করতে দেখেন, তাহলে দ্রুত হটলাইনে যোগাযোগ করতে হবে।
হটলাইন নম্বর:
০১৭৬৯০৯১০২০
০১৭৬৯০৯৫১৯৮
০১৭৬৯০৯৫২০৯
সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের যেকোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও জানিয়েছে সেনাবাহিনী। জনগণের সহযোগিতা চেয়ে তারা বলেছে, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলেই তা কর্তৃপক্ষকে জানাতে হবে।
সজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র