অধিনায়কের সিদ্ধান্তে নাক গলাতেন ধোনি
নিজস্ব প্রতিবেদক: গত বছরের আইপিএলে যখন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, তখন তার চলে যাওয়া ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। যদিও দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, ধোনি কিন্তু কখনোই দল থেকে দূরে যাননি। এক ধরনের পরামর্শদাতা হয়ে গায়কোয়াডের পাশে থেকেছেন, বিশেষ করে ফিল্ডিং সেট নিয়ে।
গত বছর আইপিএল শুরুর আগেই ঋতুরাজ গায়কোয়াড অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু শুরুতেই ধোনি তাকে স্পষ্ট করে বলে দিয়েছিলেন, “এটা তোমার দল, তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। তবে যদি কখনো মনে হয়, ফিল্ডিং সাজাতে কিছু ভুল হয়ে যাচ্ছে, তাহলে আমি অবশ্যই তোমাকে পরামর্শ দেব। কিন্তু তুমি যেটা সিদ্ধান্ত নেবে, সেটা অবশ্যই তোমার স্বাধীনতা।”
গায়কোয়াড বলছেন, “আমি একদিন ধোনি ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, ‘এটা তোমার দল, তোমিই সব সিদ্ধান্ত নেবে, আমি কিছুই বলব না।’ তবে একটি বিষয় ছিল, যখনই ফিল্ডিংয়ে কিছু ভুল দেখতেন, তখনই ধোনি ভাই এসে নিজে থেকেই নাক গলাতেন। কিন্তু তার পরামর্শের পর, সিদ্ধান্ত নেওয়ার পুরো স্বাধীনতা ছিল আমার।”
গায়কোয়াডের মতে, ধোনি তার উপর পূর্ণ আস্থা রেখেছিলেন, “তিনি আমাকে বলেছেন, ‘যতটুকু সম্ভব তুমি নিজেকে প্রস্তুত করো, দলের সেরা করার জন্য। আমার প্রতি তোমার আস্থা আছে, তাই তোমার সিদ্ধান্তই চূড়ান্ত।’”
গায়কোয়াড এবং চেন্নাই সুপার কিংস গত বছর প্লে-অফে জায়গা করতে ব্যর্থ হলেও, এবার আইপিএলের নতুন মৌসুমে আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন। ধোনির অব্যাহত সমর্থন এবং পরামর্শ যে তাদের সফলতার বড় চাবিকাঠি হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live