আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমারসহ ১০ ব্রাজিলিয়ান
৪ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিশ্ব ফুটবলের পরাশক্তিরা। চলতি মাসেই লাতিন অঞ্চলের দেশগুলো ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দুটি করে ম্যাচ খেলবে। এর মাঝে রয়েছে সুপার ক্লাসিকোও, দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে আগামী ২৬ মার্চ। সেই ম্যাচ থেকে নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় রয়েছেন ১০ সেলেসাও তারকা ফুটবলার।
আর্জেন্টিনা ম্যাচের আগে ২১ মার্চ ব্রাজিল ঘরের মাঠ মানে গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়াকে আতিথ্য দেবে। সেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখলেই আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন ব্রাজিলের এমন ফুটবলার আছেন ১০ জন। কারণ বিশ্বকাপ বাছাইপর্বে ইতোমধ্যে তারা একটি করে হলুদ কার্ড দেখেছেন। কনমেবলের (দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা) নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচ খেলায় নিষিদ্ধ হবেন। সে কারণে কলম্বিয়া ম্যাচে খুব সতর্কতার সঙ্গে হলুদ কার্ড এড়িয়ে খেলতে হবে ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড়কে।
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল ২৬ মার্চ ম্যাচ খেলবে অ্যাওয়ে হিসেবে। ম্যাচটি হবে আলবিসেলেস্তেদের মাস মনুমেন্তাল স্টেডিয়ামে। ব্রাজিলের আসন্ন দুটি ম্যাচের জন্য গত ৬ মার্চ দল ঘোষণা করেছিল ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। যেখানে এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন তারকা সুপারস্টার নেইমার জুনিয়র। তার দলে ফেরা নিয়ে সেলেসাও কোচ ও নেইমার নিজেও বেশ রোমাঞ্চিত। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে এই তারকা ফরোয়ার্ডও নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন