রাজশাহীতে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, চরম বিশৃঙ্খলা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলস্টেশনে এক চাঞ্চল্যকর দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ওয়াশপিটের সামনে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তেই স্টেশনে আতঙ্ক ছড়িয়ে দেয়।
দুর্ঘটনার নেপথ্যে কী?
রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানিয়েছেন, বাংলাবান্ধা এক্সপ্রেস ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল, আর ধূমকেতু এক্সপ্রেস যাচ্ছিল ওয়াশপিটের দিকে। ঠিক তখনই সিগন্যাল পয়েন্টে বিভ্রাট দেখা দেয়, যার ফলে বাংলাবান্ধা এক্সপ্রেস ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দেয় এবং লাইনচ্যুত হয়ে পড়ে।
ধাক্কা লাগার সাথে সাথেই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো স্টেশন এলাকা। হতবাক যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। সংঘর্ষে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সবচেয়ে বেশি ধাক্কা সামলাতে হয়েছে বাংলাবান্ধা এক্সপ্রেসকে।
যাত্রীদের দুর্ভোগ ও উদ্ধার তৎপরতা
স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ জানান, ধূমকেতু এক্সপ্রেস বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার ফলে তা বিলম্বিত হতে পারে। উদ্ধারকর্মীরা তৎপর হয়ে কাজ শুরু করেছেন এবং রেলওয়ের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছেছে।
স্বাভাবিক হতে সময় লাগবে
দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে, তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
তুহিন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর