সূচকের লাল পতাকা: দুই ব্যাংকের শেয়ারে ধস
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৬ মার্চ) ইতিবাচক ধারায় লেনদেন শুরু করেছিল উভয় শেয়ারবাজার। তবে দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবুজ সূচক লাল রঙে রূপ নেয়। ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শেয়ারদর পতনই এই উল্টোদিকের মূল কারণ হয়ে দাঁড়ায়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৩.৬৬ পয়েন্ট। এর মধ্যে শুধুমাত্র ইসলামী ব্যাংকের শেয়ারের পতনে সূচক হারিয়েছে ২.৯৮ পয়েন্ট, আর ব্র্যাক ব্যাংকের দরপতনে সূচক কমেছে ২.১১ পয়েন্ট।
ইসলামী ব্যাংকের শেয়ার আগের দিন ৪৩ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ করেছিল। আজ সেটি ৫০ পয়সা কমে ৪৩ টাকা ৩০ পয়সায় নেমে আসে। এদিন ব্যাংকটির ৩ লাখ ৩৩ হাজার ৭৪০টি শেয়ার হাতবদল হয়।
অন্যদিকে, ব্র্যাক ব্যাংকের শেয়ার আগের দিন ৫২ টাকা ৮০ পয়সায় ক্লোজ হয়েছিল। আজ সেটির দর কমে ৫২ টাকা ২০ পয়সায় দাঁড়ায়, অর্থাৎ ৬০ পয়সা কমেছে। এদিন ব্যাংকটির মোট ৪ লাখ ৫৪ হাজার ৬৫৩টি শেয়ার লেনদেন হয়।
বিশ্লেষকদের মতে, বাজারের সার্বিক চিত্র তুলনামূলক স্থিতিশীল থাকলেও ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের দরপতন বিনিয়োগকারীদের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের কৌশলী সিদ্ধান্তের ওপর বাজারের গতি অনেকাংশে নির্ভর করবে।
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ