অবশেষে কনস্টাসকে ধাক্কা দেওয়া নিয়ে মুখ খুললেন কোহলি
ক্রিকেট মাঠে নিজের আগ্রাসী আচরণের জন্য পরিচিত ভারতীয় ব্যাটার বিরাট কোহলি সম্প্রতি নিজেই তার সেই আচরণের দোষ স্বীকার করেছেন। জাতীয় দলে খেলা শুরুর আগেই কোহলির যুদ্ধংদেহী মনোভাব সবাই জানতো। এমনকি অনূর্ধ্ব-১৯ দলের সময় তিনি একবার বাংলাদেশি পেসার রুবেল হোসেনের দিকে ব্যাট নিয়ে তেড়ে গিয়েছিলেন।
যদিও সময়ের সাথে সাথে নিজের আচরণের ওপর লাগাম টেনেছেন কোহলি, তবে উত্তেজিত ম্যাচের পরিস্থিতিতে কখনো কখনো আগের সেই আচরণে ফিরে যান তিনি। সর্বশেষ, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে জরিমানা গুনতে হয়েছিলো কোহলিকে।
সম্প্রতি, ভারতের আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে কোহলি তার আচরণ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “আসলে অতিরিক্ত কিছু করার প্রবণতা থেকেই আমি এমনটা (আগ্রাসী আচরণ) করি। আমি কখনোই এটা থেকে পিছপা হইনি। অনেকে হয়তো ব্যাপারটি পছন্দ করেন না, তবে আমার এই মনোভাব হাল না ছাড়ার মানসিকতা থেকেই আসে।”
তবে, কোহলি মেনে নিয়েছেন যে ক্রিকেট মাঠে এমন আগ্রাসী আচরণ মোটেই সঠিক নয় এবং এটি কখনোই ভালো আচরণ হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়। তিনি আরো বলেন, “সাম্প্রতিক অতীতে যা করেছি (কনস্টাসকে ধাক্কা দেওয়া), সেটা খুব একটা ভালো ব্যাপার নয়। সত্যি বলতে, আমি নিজেও এগুলোকে ভালো মনে করি না। আপনি বলতে পারেন, কিছু লোক আমার সমালোচনা করছে। কিন্তু আমার মনে হয়, আরও অনেক মানুষ আছেন, যারা এটা দেখে সত্যিই আনন্দ পায়।”
এছাড়া, কোহলি জানিয়েছেন যে, ৩৬ বছর বয়সেও তার প্রতিযোগিতামূলক মনোভাব একেবারেই কমেনি। তিনি বলেন, “আমার প্রতিযোগিতামূলক মনোভাব এখনো কমেনি। আপনি চাইলে মনে মনেও আক্রমণাত্মক হতে পারেন। কিন্তু হতাশা থেকে মাঝে মাঝে তা প্রকাশ করার দরকার নেই, যেটা আমি করে থাকি।”
এইসব মন্তব্যের মাধ্যমে কোহলি একদিকে যেমন নিজের আচরণ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন, তেমনি মাঠে তার মানসিকতা ও আচরণ নিয়ে আরো সচেতন হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- প্রতিদিন রসুন খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা সতর্ক থাকবেন
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা