২০৩ ম্যাচে হামজার যত গোল, দেখেনিন পরিসংখ্যান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ফুটবলাঙ্গন এখন এক নামেই সরগরম—হামজা চৌধুরি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলার প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তার অভিষেক হতে যাচ্ছে। দেশের মাটিতে তার পা পড়ার দিন থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাসের ঝড়, আর সবার মনে একটাই প্রশ্ন—কি দেখাবে এই ইংলিশ ক্লাব ফুটবলের তারকা বাংলাদেশের মাঠে?
হামজার ফুটবলের যাত্রা শুরু হয় লেস্টার সিটি একাডেমিতে। মাত্র ৭ বছর বয়সে তিনি একাডেমিতে যোগ দেন, আর সেই থেকেই পেশাদার ফুটবলের পথে এগিয়ে যান। প্রথম ম্যাচ খেলেন বার্টন আলবিয়নের হয়ে, কিন্তু তারকা হয়ে উঠতে খুব বেশি সময় নেয়নি। ২০১৬ সালে লেস্টার সিটি তাকে ধারে পাঠায় লিগ ওয়ানে, পরের বছর আবার ফিরিয়ে নেয় এবং ২০১৭ সালে লিভারপুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচে লেস্টার সিটির মূল দলে অভিষেক ঘটে।
২০১৭ সালের ২৮ নভেম্বর হামজা চৌধুরি ইংলিশ প্রিমিয়ার লিগে পা রাখেন টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে। তারপর থেকে লেস্টার সিটির জার্সি গায়ে মাঠে নেমেছেন ৬ মৌসুমে। তবে তার ক্যারিয়ার শুধুমাত্র প্রিমিয়ার লিগের মধ্যেই সীমাবদ্ধ নয়। চ্যাম্পিয়নশিপে (ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল)ও তার অভিজ্ঞতা রয়েছে, যেখানে ৪ মৌসুম অংশ নিয়েছেন। তাঁর পেশাদার ফুটবল জীবনে একাধিক দলের জার্সি গায়ে উঠেছে, তবে লেস্টার সিটি ছিল তার মূল ঠিকানা।
২০৩টি ম্যাচ খেলে তার গোলসংখ্যা মোটে ২টি। তবে তার গোল না করার বিষয়টি তার কার্যকারিতা মূল্যায়নে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। হামজা চৌধুরি মূলত রক্ষণভাগের শক্তি, যেখানে পাসিং, ট্যাকল, এবং ডুয়েল জয়ের মতো দক্ষতা তাকে অন্যতম সেরা করে তোলে। তার মাঠের কাজের পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে ৮০% পাস সঠিকভাবে দিয়েছেন তিনি, এবং লেস্টার সিটির জার্সিতেও পাসের সঠিকতা ছিল ৮৯%। ৬১% ট্যাকল, ৬৩% গ্রাউন্ড ডুয়েল এবং ৪৭% এরিয়াল ডুয়েল জয় তার পেশাদারিত্বের প্রমাণ।
অ্যালবিয়ন (২০১৬-১৭), ওয়াটফোর্ড (২০২২-২৩) এবং শেফিল্ড ইউনাইটেড (২০২৪-২৫)—এ তিনটি ক্লাবে ধার চুক্তির ভিত্তিতে খেলা হামজার ক্যারিয়ার যতটা আন্তর্জাতিক, ততটাই দেশীয়। বাংলাদেশের জাতীয় দলে তার অন্তর্ভুক্তি দেশের ফুটবল ইতিহাসে নতুন এক যুগের সূচনা। আগামী ২৫ মার্চ, ভারতের বিরুদ্ধে হামজার অভিষেক হবে, আর ফুটবলপ্রেমীরা তাকিয়ে থাকবে, কীভাবে এই ইংলিশ অভিজ্ঞতা বাংলাদেশকে বিশ্বমানচিত্রে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।
এটাই তো, ফুটবলে এক নতুন আলো—হামজা চৌধুরি!
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল