ঈদুল ফিতরের দিনক্ষণ নিয়ে যা জানালো সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির জনগণকে আগামী শনিবার শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে। যদি চাঁদ দেখা যায়, তবে রবিবার, ৩০ মার্চ, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামিক মাসের পরিবর্তন নির্ধারিত হয়। এবারও সেই ধারাবাহিকতায় সৌদি সুপ্রিম কোর্ট ২৯ মার্চ, শনিবার, চাঁদ অনুসন্ধানের জন্য দেশটির জনগণকে আহ্বান জানিয়েছে। কারণ, ওই দিন রমজান মাসের ২৯তম রোজা শেষ হবে।
আজ বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক ঘোষণার মাধ্যমে জানায়, শনিবার সন্ধ্যায় কেউ যদি খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদ দেখতে পান, তবে তা নিকটস্থ আদালতে জানাতে হবে।
ঘোষণায় আরও বলা হয়, চাঁদ দেখা গেলে সেটি নিশ্চিত করতে এবং ঈদের দিন নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষকে সহযোগিতা করা গুরুত্বপূর্ণ। এজন্য চাঁদ দেখার বিষয়ে যেকোনো তথ্য সংশ্লিষ্ট আদালতে দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।
প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের নাগরিক ও বাসিন্দারা ঈদুল ফিতর উদযাপনের জন্য অপেক্ষায় রয়েছেন। চাঁদ দেখা গেলে ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে, আর যদি চাঁদ দেখা না যায়, তবে ৩১ মার্চ, সোমবার ঈদ পালন করা হবে।
ইবনে বিনতে সাবা/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২৭ আগস্ট আজকের স্বর্ণের দাম জেনে নিন
- দেশের আট বিভাগ নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
- ইলিয়াস কাঞ্চন মারা গেছেন? ছড়িয়ে পড়া খবরে যা জানালেন ঘনিষ্ঠজন
- মেসির সতীর্থ থেকে এবার মেসির কোচ, অবিশ্বাস্য যাত্রা
- রুমিন ফারহানার মধ্যেও ‘হাসিনার ছায়া’!
- দুই আসামির বন্ধুর মুখে বেরিয়ে এলো সেই রাতের তথ্য
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
- প্রধানমন্ত্রীর চিঠি, ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট
- ৫.২ মাত্রার ভূমিকম্প আসলে ভূমিকম্পই ছিল না!