মালয়েশিয়ার ঈদুল ফিতরের দিনক্ষণ চূড়ান্ত, অপেক্ষায় সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর আগামী সোমবার, ৩১ মার্চ উদযাপিত হবে। দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২ মার্চ, এবং এ বছর মালয়েশিয়ার মুসল্লিরা ২৯টি রোজা রাখছেন।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, মালয়েশিয়ায় আগামী রোববার, ৩০ মার্চ, ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে।
এদিকে, সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি চলছে। সাধারণ জনগণকে ঈদের চাঁদ অনুসন্ধানে উদ্বুদ্ধ করা হয়েছে। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট 'ইনসাইড দ্য হারামাইন' সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছে, যেখানে চাঁদ দেখার জন্য উন্মুক্ত স্থানে অত্যাধুনিক যন্ত্রপাতি সাজানো হয়েছে। তারা আরও জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা মক্কা সময় সন্ধ্যা ৬টায় করা হবে, যার মানে বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা ৯টায় সৌদি আরবে চাঁদ দেখা গেছে কিনা তা জানা যাবে।
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ২৯ মার্চ (২৯ রমজান) আরব এবং ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। কারণ ওইদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদ সূর্যের সঙ্গে মিলিত হবে। এর ফলে, ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ খালি চোখে, টেলিস্কোপ বা অন্য কোনো উপায়ে দেখা সম্ভব নয়।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, যেসব দেশে চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করা হয়, সেখানে এবারের রমজান ৩০ দিন থাকবে। এর মানে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও ইসলামিক বিশ্বের অন্যান্য দেশ ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপন করবে। এই তথ্য ২০ মার্চ আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল।
সামিরা বিনতে সাবা/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম