ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা বার্তা পাঠালেন রোনালদো
নিজস্ব প্রতিবেদক: সারাবিশ্বের মুসলিম উম্মাহ এক মাস সিয়াম সাধনার পর আজ উদযাপন করছে পবিত্র ঈদ উল ফিতর। এই আনন্দঘন মুহূর্তে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভোলেননি পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
রোববার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঈদ উপলক্ষে বিশেষ একটি ছবি পোস্ট করেছেন রোনালদো। ছবিটিতে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় দেখা যায় তাকে। হাতে ধরা আছে আরব সংস্কৃতির প্রতীকী তলোয়ার, আর কাঁধে সৌদি পতাকাসদৃশ সবুজ কাপড়।
শুভেচ্ছা বার্তায় রোনালদো লেখেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা! আনন্দ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক আপনাদের জীবন। প্রিয়জনদের সঙ্গে কাটুক এক আনন্দমুখর ঈদ। ঈদ মোবারক!’
মধ্যপ্রাচ্যে পা রাখার পর থেকেই সৌদি সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল রোনালদো। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে বিভিন্ন সময় আরবীয় পোশাকে হাজির হয়েছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। তার পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং লাখো ভক্ত-সমর্থক কমেন্টে শুভেচ্ছা জানান প্রিয় তারকাকে।
এদিকে আন্তর্জাতিক ম্যাচ শেষে নিজ ক্লাব আল-নাসরে ফিরেছেন রোনালদো। উয়েফা নেশন্স লিগে পর্তুগালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি, দলকে তুলেছেন সেমিফাইনালে। এখন আল-হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন এই পর্তুগিজ মহাতারকা।
ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মাঝেও বিশেষ মুহূর্তে ভক্তদের শুভেচ্ছা জানানোয় রোনালদোর মানবিক দিকও ফুটে উঠেছে। সৌদি আরবে নিজের ফুটবল অধ্যায়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে ওঠার এ প্রচেষ্টা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলছে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের কারখানা বন্ধ দেখল ডিএসই
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সপ্তাহের ২য় কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার