হঠাৎ দুদকে এনসিপির হাসনাত ও সারজিস, জমা দিলেন ‘গোপন’ অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। দীর্ঘ আলোচনার পর আড়াইটার দিকে তারা বেরিয়ে আসেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ জানান, তারা কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে দুদকে এসেছেন এবং সেগুলো লিখিতভাবে জমা দিয়েছেন। তবে অভিযোগের ধরন বা কাদের বিরুদ্ধে এই অভিযোগ—সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
তিনি বলেন, ‘এটা অতি গোপনীয়। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।’
অপর এক প্রশ্নের উত্তরে সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকেই সাম্রাজ্য গড়ে তুলেছেন। আবার অনেক সাধারণ মানুষকে বিনা অপরাধে হয়রানিও করা হয়েছে। আমরা চাই না এমনটা আর হোক। আমরা মনে করি, দুদক এখন জনগণের বিশ্বাস রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।’
দুদক কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনার বিষয়বস্তু ও অভিযোগের বিস্তারিত সম্পর্কে তারা কিছু বলতে চাননি।
এ বিষয়ে দুদকের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মোঃ আহসান আহমেদ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?