২০২৫: ঘরে বসেই অনলাইনে ডাউনলোড করুন নতুন ভোটার আইডি কার্ড
নিজস্ব প্রতিবেদক: নতুন ভোটার হয়েছেন, ছবি তুলেছেন, আঙুলের ছাপও দিয়েছেন, কিন্তু এখনো হাতে পাননি আপনার জাতীয় পরিচয়পত্র? চিন্তার কিছু নেই। ২০২৫ সালে এসে এনআইডি কার্ড পেতে আর লাইনে দাঁড়াতে হয় না। এখন ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল কপি।
জাতীয় পরিচয়পত্র এখন শুধু পরিচয়ের মাধ্যম নয়—এটি আপনার ডিজিটাল জীবনের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল সিম, বিকাশ, নগদ, চাকরির আবেদন—সবখানেই এনআইডি আবশ্যক।
চলুন জেনে নিই কীভাবে খুব সহজে অনলাইনে নিজের নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন।
অনলাইনে এনআইডি ডাউনলোডের ধাপগুলো
প্রথম ধাপ: নির্ভরযোগ্য ওয়েবসাইটে প্রবেশ করুন
নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন:
https://services.nidw.gov.bd/nid-pub/
দ্বিতীয় ধাপ: রেজিস্ট্রেশন করুন
রেজিস্টার বাটনে ক্লিক করুন
ফরম নম্বর লিখুন (যেমন NIDFN123456), অথবা এসএমএসে প্রাপ্ত আইডি নম্বর ব্যবহার করুন
জন্ম তারিখ ও ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট করুন
তৃতীয় ধাপ: ঠিকানা ও মোবাইল নম্বর যাচাই
আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখুন
রেজিস্ট্রেশনের সময় দেয়া মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) কোড যাবে
সেই কোড দিয়ে যাচাই করুন
প্রয়োজনে মোবাইল নম্বর পরিবর্তন করার অপশনও পাবেন
চতুর্থ ধাপ: ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন
আপনার মোবাইলে থাকতে হবে ‘NID Wallet’ অ্যাপ
অ্যাপে গিয়ে ক্যামেরার সামনে মুখ দেখান
সঠিকভাবে ফেস ভেরিফিকেশন শেষ হলে আপনি প্রবেশ করবেন আপনার NID ড্যাশবোর্ডে
পঞ্চম ধাপ: জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন
ড্যাশবোর্ডে নিচে দেখবেন “Download” অপশন
সেখান থেকে PDF ফরম্যাটে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
ফরম নম্বর বা আইডি নম্বর ভুল দিলে রেজিস্ট্রেশন হবে না
NID Wallet অ্যাপ ছাড়া ফেস ভেরিফিকেশন সম্ভব নয়
এনআইডি কার্ডের প্রিন্ট কপি পেতে চাইলে স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করুন
ডিজিটাল বাংলাদেশে আপনার জাতীয় পরিচয়পত্র মানেই শুধু কাগজ নয়—এটি আপনার ডিজিটাল পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনো এনআইডি কার্ড হাতে পাননি, তারা সহজেই অনলাইনে রেজিস্ট্রেশন করে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারবেন।
এখনই ডাউনলোড করে নিন নিজের এনআইডি কার্ড এবং পরিচিতদের সাথেও এই তথ্যটি শেয়ার করুন, যাতে তারাও সহজে নিজেদের পরিচয়পত্র সংগ্রহ করতে পারেন।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম