তিন হাজার কোটি টাকার ব্যাখ্যা দিলো আইসিবি, জানুন খরচের খতিয়ান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগের গতি ফেরাতে এবং উচ্চ সুদের ঋণের বোঝা কমাতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া তিন হাজার কোটি টাকার তহবিলের ব্যবহার নিয়ে অবশেষে বিস্তারিত ব্যাখ্যা দিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিবি জানায়, রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে পাওয়া এই তহবিলের সর্বোত্তম ব্যবহারের জন্য বিশেষ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। কমিটির নেতৃত্ব দেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, যার সঙ্গে ছিলেন দুই পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইসিবি জানায়, সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে, কমিটির কঠোর তত্ত্বাবধানে এক হাজার কোটি টাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত 'এ' ক্যাটাগরির সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়েছে। এতে বাজারের তারল্য সংকট কিছুটা কাটিয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, বাকি দুই হাজার কোটি টাকা ব্যয় হয়েছে আইসিবির আগের নেওয়া উচ্চ সুদের ঋণ পরিশোধে। এই পদক্ষেপ শুধু ঋণচাপ কমায়নি, একইসঙ্গে আইসিবির আর্থিক কাঠামোকেও করেছে আরও মজবুত। ফলে আইসিবি এখন আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে শেয়ারবাজারে কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।
বিজ্ঞপ্তিতে আইসিবি আরও আশাবাদ ব্যক্ত করেছে, সুসংহত ব্যবস্থাপনার এই প্রয়াস বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং শেয়ারবাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে।
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর