পারমাণবিক যুদ্ধের হুমকি: কাশ্মীর ইস্যুতে তৎপর ট্রাম্পের প্রতি আহ্বান
নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর ইস্যু নিয়ে আবারও চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ বলেছেন, “কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান না হলে এই দুই পারমাণবিক দেশের মধ্যে শান্তি সম্ভব নয়।”
তিনি বলেন, “কাশ্মীর এখন পারমাণবিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সাময়িক নয়, আমাদের দরকার একটি স্থায়ী সমাধান। প্রেসিডেন্ট ট্রাম্প এই সংকটের মধ্যস্থতায় এগিয়ে এসে ইতিহাস গড়তে পারেন।”
সম্প্রতি ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই ছিলেন পর্যটক। এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে দাবি করেছে ভারত, যদিও এ বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো প্রমাণ হাজির করতে পারেনি। পাকিস্তান এই অভিযোগ সরাসরি নাকচ করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
এই হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতি নেওয়া শুরু করেছে উভয় পক্ষ। ইসলামাবাদ আশঙ্কা করছে, ভারত যে কোনো সময় হামলা চালাতে পারে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিশ্ব সম্প্রদায়—যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ইইউ, ইরান, সৌদি আরব, তুরস্ক ও কাতার—উভয় দেশকে সংযত থাকতে আহ্বান জানিয়েছে।
রিজওয়ান সাঈদ আরও বলেন, “এমন জনবহুল অঞ্চলে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। আমরা শান্তিপূর্ণ প্রতিবেশী চাই, যুদ্ধ নয়।”
এর আগে নিউজউইক সাময়িকীকেও দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্প প্রশাসনের প্রশংসা করে বলেন, “বিশ্ব শান্তির পক্ষে অবস্থান নেওয়া ট্রাম্পের উদ্যোগ কাশ্মীর সংকট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।”
তিনি মনে করিয়ে দেন, ট্রাম্প এরই মধ্যে ইসরায়েল-হামাস ও ইউক্রেন-রাশিয়া ইস্যুতে শান্তির উদ্যোগ নিয়েছেন। এবার সময় এসেছে কাশ্মীর নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার।
এদিকে, জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের আরেক রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ জানিয়েছেন, কাশ্মীর পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে একটি বৈঠক আহ্বানের প্রস্তুতি চলছে।
হাইলাইটস:
কাশ্মীরকে ‘পারমাণবিক উত্তেজনার কেন্দ্র’ বললেন পাকিস্তানি রাষ্ট্রদূত
পেহেলগাম হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি
বিশ্ব সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার আহ্বান
কাশ্মীর নিয়ে জাতিসংঘে বৈঠক ডাকবে পাকিস্তান
মোঃ রাচিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
- পে-স্কেল নিয়ে আবারও শঙ্কা, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
- ১৬ আগস্ট আজকের স্বর্ণের দাম
- ভ্যানগার্ড ফাইন্যান্স ওয়ান ফান্ডের অর্থ বিতরণে বড় সংশোধনী
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- ছুটির তালিকায় থাকা ২৬ আগস্ট নিয়ে মিলল স্পষ্ট তথ্য
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- ভুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট? পুরোনো মেসেজ ফেরত পাবেন যেভাবে
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়