আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টি-টোয়েন্টি দলে বইছে পরিবর্তনের হাওয়া। পুরোনো কাঠামোয় কিছুটা রদবদল, নতুন কৌশলের ইঙ্গিত—সব মিলিয়ে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের প্রথম পৃষ্ঠা লিখতে যাচ্ছেন লিটন কুমার দাস।
ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না শান্ত, হাল ধরেছিলেন লিটন। তাঁর নেতৃত্বে সিরিজ জয়েই মিলেছিল আস্থার প্রতিদান। সেই ধারাবাহিকতায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এবার আনুষ্ঠানিকভাবে লিটন। বিসিবির এই সিদ্ধান্তে যেনো ভবিষ্যতের এক সাহসী রূপরেখা আঁকা হলো।
ডেপুটি শেখ মেহেদি, নতুন এক পরীক্ষার নাম
লিটনের সহযোদ্ধা হিসেবে থাকছেন শেখ মেহেদি হাসান। যদিও এই সহ-অধিনায়কত্ব আপাতত সীমিত শুধু দুই সিরিজের জন্য—আরব আমিরাত ও পাকিস্তান। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে আরও কয়েকজনকে এই ভূমিকায় দেখে নেওয়া হবে। এরপরই বেছে নেওয়া হবে একজন স্থায়ী সহ-নেতা।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানালেন, ‘এই পর্যায়টা আমরা বিবেচনা করছি পরীক্ষামূলকভাবে। মাঠের ভেতর ও বাইরে কে কতটা নেতৃত্ব দিতে পারে, সেটাই আসল দেখার বিষয়।’
চেনা মুখের প্রত্যাবর্তন, চারজনের বিদায়
ইনজুরি থেকে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়—দুজনেই দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ অংশ। তবে জায়গা হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল এবং তাসকিন আহমেদ। নতুন পরিকল্পনায় জায়গা হয়নি তাদের।
বাংলাদেশ স্কোয়াড: নতুনত্বে ভরপুর এক দল
অধিনায়ক: লিটন কুমার দাস
সহ-অধিনায়ক: শেখ মেহেদি হাসান (শুধু এই দুই সিরিজের জন্য)
বাকি স্কোয়াড:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
বিশ্বকাপ যাত্রার প্রথম ধাপ
আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দুটি শুধু সিরিজ নয়—এ যেন বিশ্বকাপ যাত্রার শুরু। লিটনের নেতৃত্ব, নতুন উপদেষ্টারা, আর ফেরা ও বিদায়ের গল্পে গাঁথা একটি দল কতদূর যেতে পারে, তা দেখার অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ