সৌম্য বাদ ও নাঈমের প্রত্যাবর্তনের কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেটে চেনা এক নাম নাঈম শেখ। এক সময় যিনি ওপেনিংয়ে ছিলেন আলোচনার কেন্দ্রে, সময়ের ঘূর্ণিপাকে হারিয়েও গিয়েছিলেন সেই আলোয়। তবে এবার আবার আলোচনায় তার নাম। কারণ, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
এতদিন বাদে কেন নাঈম? আর কেনইবা জায়গা হয়নি অভিজ্ঞ সৌম্য সরকারের?—এই দুই প্রশ্নই আজ ঘুরছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অলিন্দে। আর সেই প্রশ্নের উত্তর দিতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তিনি বললেন, ‘আমরা যখন দল গঠন করি, তখন চেষ্টাই থাকে সবচেয়ে ভালো কম্বিনেশনটা দাঁড় করানোর। ওপেনার পজিশনটা খুব সেনসিটিভ, স্পেশালিস্ট জায়গা। সেখানে আমাদের বিকল্প ভাবতে হয়। সেই হিসেবে এই মুহূর্তে তৃতীয় ওপেনার হিসেবে নাঈম শেখই সবচেয়ে ভালো অপশন।’
আসলে শুধু নির্বাচকদের পছন্দেই নয়, পারফরম্যান্সেও নিজেকে প্রমাণ করেই ফিরেছেন নাঈম। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ৬১৮ রান করে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার আগে বিপিএলেও ছুঁয়েছেন রানচূড়া। জাতীয় দলের দরজা কড়া নাড়ছিলেন অনেক দিন ধরেই—অবশেষে খুলেই গেল সেই দরজা।
অন্যদিকে সৌম্য সরকারের অনুপস্থিতি নিয়েও এসেছে প্রশ্ন। বিসিবির ভাবনায় কি এখনও আছেন তিনি?
প্রধান নির্বাচক জানালেন, ‘সৌম্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার, দীর্ঘদিনের অভিজ্ঞতা তার আছে। তবে আন্তর্জাতিক পর্যায়ের চাহিদা তো প্রতিনিয়ত বদলায়। আমরা চাই, তিনি যেন নিজেকে আরও প্রস্তুত করেন। আমাদের পরিকল্পনায় তিনি আছেন, তাকে ভুলে যাইনি। তবে এখনই নয়, তাকে আরও এক ধাপ এগিয়ে আসতে হবে পারফরম্যান্স দিয়ে।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার মাটিতে চলছে বাংলাদেশের টেস্ট মিশন। গলেতে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৫ জুন, কলম্বোতে। এরপর ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, বাকি দুটি ম্যাচ যথাক্রমে ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে কলম্বো ও পাল্লেকেলেতে।
সামনে যতোই চ্যালেঞ্জ থাকুক না কেন, নির্বাচকদের দৃষ্টি এখন ভবিষ্যতের দিকে। কে পারবেন সেই আস্থা অর্জন করতে—সময়ই দেবে উত্তর।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের কারখানা বন্ধ দেখল ডিএসই