রিশাদ কেন খেলেননি? সংবাদ সম্মেলনে মুখ খুললেন অধিনায়ক মিরাজ
নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে একবারের জন্যও মাঠে নামার সুযোগ পাননি তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের ভবিষ্যৎ স্পিন আক্রমণের গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত হলেও, তিন ম্যাচের সিরিজেই তাকে রাখা হয় একাদশের বাইরে।
এ নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে—রিশাদ কেন খেললেন না?
অবশেষে সিরিজের শেষ ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জানিয়েছেন, রিশাদের একাদশে না থাকার কারণ আর পেছনের বাস্তবতা।
মিরাজ বলেন,
‘(হাসি) দেখেন, একটা প্লেয়ার ৫ উইকেট পেলে, ম্যাচ উইনিং পারফর্ম করলে তো তাকে বাদ দেওয়ার চিন্তা করা কঠিন। তানভীর অসাধারণ করেছে। শুরুতে পরিকল্পনায় ছিল রিশাদ, কিন্তু প্রথম ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়ে। তখন তানভীর সুযোগ পায়, আর দুর্দান্ত বোলিং করে নিজের জায়গা পাকা করে ফেলে।’
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তানভীর ইসলাম। এমন পারফরম্যান্সের পর তাকে একাদশে রেখে দেওয়া একরকম বাধ্যতামূলকই হয়ে পড়ে।
অধিনায়ক আরও বলেন,
‘উইকেটের চরিত্রও আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। স্পিন সহায়ক পিচ হলে হয়তো ৩ স্পিনার খেলানো যেত। কিন্তু এখানে পেস বোলাররাই উইকেট পাচ্ছিল। আমাদের পেসাররাও ভালো করেছে। তাই স্পিনার বাড়ানোর সুযোগ ছিল না।’
টেস্ট সিরিজে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ ওয়ানডে সিরিজে হেরে গেছে ২-১ ব্যবধানে। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ, যেটি শুরু হবে ১০ জুলাই। সেখানে রিশাদ হোসেনকে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ