তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: কোলম্বো, ১৬ জুলাই ২০২৫ — শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় থেকে মাত্র এক কদম দূরে বাংলাদেশ। ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.৬ ওভারে ১১১ রান তুলে ফেলেছে টাইগাররা, হারিয়েছে মাত্র ২টি উইকেট। হাতে রয়েছে ৪২ বল, দরকার মাত্র ২২ রান।
শুরুতেই নুয়ান তুষারার প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন (০)। কিন্তু এরপর ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ হাসান। তিনি এখনো অপরাজিত ৭০ রানে, খেলেছেন মাত্র ৪২ বল — মারেন ৬টি বিশাল ছক্কা ও ১টি চার। তাঁর সঙ্গে ক্রিজে আছেন তৌহিদ হৃদয় (৮ রান, ৯ বল)।
এর আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে করে ১৩২/৭। সবচেয়ে সফল ছিলেন বাংলাদেশের অফস্পিনার মেহেদী হাসান — ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন। মুস্তাফিজুর, শামিম ও শোরিফুল নেন একটি করে উইকেট।
ম্যাচের চালচিত্র এখন বাংলাদেশের দিকেই। উইন প্রোবাবিলিটি বলছে, বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৯৮ শতাংশের কাছাকাছি। যদি বড় কোনো বিপর্যয় না ঘটে, তাহলে সিরিজ ২-১ ব্যবধানে বাংলাদেশের ঘরেই যাচ্ছে বলেই মনে হচ্ছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষে কেইন, মেসি কত নম্বরে?