MD. Razib Ali
Senior Reporter
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ:
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: আবারও গোল, শেষ প্রমার্ধের খেলা
নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (১৯ জুলাই) স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছে লাল-সবুজের মেয়েরা। নির্ধারিত ৪৫ মিনিটের খেলায় একটি এবং অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। এর ফল আসে ম্যাচের ২৪তম মিনিটে, যখন কানন রানী বাহাদুর বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন। মাঝমাঠ থেকে বল ধরে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিং দেন তিনি।
এরপর একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না বাংলাদেশ। তবে প্রথমার্ধের লস টাইমে এসে ব্যবধান দ্বিগুণ করেন পূজা দাস। গোলমুখে প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন এই মিডফিল্ডার। তার গোলে স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ শিবির।
প্রথমার্ধে বল দখল, পাসিং, শট অন টার্গেট—সব দিক থেকেই শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা যেন নিজেদের শ্রেষ্ঠ ফুটবলটাই তুলে ধরতে মরিয়া।
ম্যাচের প্রথমার্ধের গুরুত্বপূর্ণ মুহূর্ত:
২৪তম মিনিট: কানন রানী বাহাদুরের গোল (বাংলাদেশ ১-০)
৪৫+ মিনিট: পূজা দাসের গোল (বাংলাদেশ ২-০)
প্রথমার্ধ শেষ: বাংলাদেশ ২ - ০ শ্রীলঙ্কা
দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান আরও বাড়াতে চাইবে বাংলাদেশ, অন্যদিকে শ্রীলঙ্কা চাপে থেকেও ফিরে আসার চেষ্টা করবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ