আজহারীর প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই নিয়োগসংক্রান্ত ঘোষণা দিয়েছেন। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১০টি পদে নিয়োগ, থাকছে আকর্ষণীয় সুবিধা
নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশনের ১০টি গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও যোগ্য প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্তরা পদভেদে সর্বোচ্চ ৩৫,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন। এ ছাড়া থাকছে উৎসাহজনক কিছু অতিরিক্ত সুবিধাও।
যে পদগুলোতে আবেদন করা যাবে:
১. অফিস ইন-চার্জ
২. অ্যাকাউন্টস অফিসার
৩. সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর
৪. মক্তব কো-অর্ডিনেটর
৫. কারিকুলাম ডেভেলপার
৬. ভিডিও এডিটর
৭. ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান
৮. ক্রিয়েটিভ ডিজাইনার
৯. কন্টেন্ট রাইটার
১০. রিসিপশনিস্ট
বেতন ও সুযোগ-সুবিধা:
অভিজ্ঞতা ও পদ অনুযায়ী বেতন: সর্বোচ্চ ৩৫,০০০ টাকা
বছরে ২টি ঈদ বোনাস
একটি পারফরম্যান্স বোনাস
বার্ষিক ইনক্রিমেন্ট
প্রভিডেন্ট ফান্ড সুবিধা
কর্মদক্ষতার ভিত্তিতে প্রমোশনের সুযোগ
আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া:
আবেদন শুরু হয়েছে ২৫ জুলাই ২০২৫ থেকে। আগ্রহীরা ৫ আগস্ট ২০২৫ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ড. মিজানুর রহমান আজহারীর ফেসবুক পেজে দেওয়া পোস্টের কমেন্টে সংযুক্ত লিংক থেকে।
যাদের জন্য এই সুযোগ:
এই নিয়োগ মূলত তাদের জন্য, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে একাগ্রভাবে কাজ করতে চান। নিজের দক্ষতাকে ব্যবহার করে ইসলামিক ও সমাজসেবামূলক প্ল্যাটফর্মে ভূমিকা রাখতে চান, তাদের জন্য এটি হতে পারে এক বিরল সুযোগ।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম