গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ৩ আগস্ট
নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে।
গুচ্ছ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। এর পর থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবেন।
গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানিয়েছেন, ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে একযোগে ক্লাস শুরু হবে।
তবে, কেন্দ্রীয় ভর্তি শেষ হলেও কোনো বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকলে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। এই ক্ষেত্রে ফাঁকা আসনের বিপরীতে তিন থেকে চার গুণ শিক্ষার্থীকে ডাকা হতে পারে।
বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর এই সময়সূচি শিক্ষার্থীদের জন্য একটি বড় সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার বিনিময় হার
- জমির খতিয়ান অনলাইনে বের করার নিয়ম, ঘরে বসেই দেখুন
- OPPO Find X10 Pro Max: স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ
- মোবাইলেই নিজের জমির দাগ নম্বর বের করার নিয়ম