ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তৃতীয় দিনে প্রার্থীদের আগ্রহ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তৃতীয় দিনে প্রার্থীদের আগ্রহ আরও বেড়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনে ২২ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ৫ জন, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ১ জন, অ্যাসিসেন্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে ২ জন এবং বাকি ১৪ জন অন্যান্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চীফ রিটার্নিং অফিসারের কার্যালয় সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য জানান। তিনি বলেন, “আজসহ গত তিন দিনে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।”
তিনি আরও জানান, এ পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তবে কোন পদে জমা দিয়েছেন তা এখনও জানা যায়নি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল থেকে ২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ডাকসু নির্বাচনের এ প্রস্তুতি দেখিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট। আগামী দিনে প্রার্থীদের অংশগ্রহণ আরও বাড়তে পারে, যা নির্বাচনের প্রতিটি ধাপে উত্তেজনা বৃদ্ধি করবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ