চিটাগং কিংসকে বিদায় জানাল বিসিবি, বকেয়া প্রায় ৪৬ কোটি টাকা!
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথমবার নয়— বারবারই আর্থিক শর্ত ভঙ্গের অভিযোগে বিতর্কের কেন্দ্রে ছিল চিটাগং কিংস। এবার সেই অধ্যায় পুরোপুরি শেষ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের বেতন থেকে শুরু করে কোচিং স্টাফদের পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি ফি, হোটেল ভাড়া এমনকি আয়কর— সব মিলিয়ে প্রায় ৪৬ কোটি টাকা পাওনা থাকায় চিটাগংয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, চিটাগং কিংসের মালিকানা প্রতিষ্ঠান এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড বিপিএলের প্রথম দুই আসর থেকেই ধারাবাহিকভাবে চুক্তির আইনি ও আর্থিক শর্ত ভঙ্গ করে আসছে। ২০১৩ সালের ৭ মে তাদের প্রথম সালিশি নোটিশ পাঠানো হয়। এরপর চলতি বছরের জুলাইয়েও দেওয়া হয় আইনি নোটিশ। তবুও চুক্তি মানতে ব্যর্থ হয় তারা।
এরপরও সুযোগ দেওয়া হয়েছিল। বিপিএলের সর্বশেষ আসরের আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে বিসিবির সঙ্গে সমঝোতা চুক্তি করে চিটাগং। শর্ত ছিল— নির্ধারিত ৯ কোটি টাকার পরিবর্তে ৩ কোটি ৫০ লাখ টাকা দিলেই চলবে। কিন্তু মৌসুম শেষ হলেও সেই অর্থের এক পয়সাও পরিশোধ হয়নি।
বিসিবির হিসাবে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চিটাগং কিংসের কাছে ১৫ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার মূল অর্থ বকেয়া রয়েছে। ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সুদ যোগ হয়ে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ কোটি টাকা।
অতঃপর, বিসিবি শুধু পাওনা আদায়ের জন্য আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দেয়নি, বরং চিটাগং কিংসের সঙ্গে চুক্তিও আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। অর্থাৎ, বিপিএলের পরবর্তী আসরে এই ফ্র্যাঞ্চাইজিকে আর দেখা যাবে না— অন্তত পাওনা মেটানো ছাড়া।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ