হজ ও ওমরাহ যাত্রীদের সতর্কবার্তা জানালো ধর্মবিষয়ক মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: হজ ও ওমরাহ যাত্রীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি অনুমোদনবিহীন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের এজেন্সি দাবি করে ভুয়া প্যাকেজ প্রচার করছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব প্রলোভনমূলক বিজ্ঞাপনের মাধ্যমে যাত্রীরা প্রতারিত হয়ে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রতারকরা হজ ও ওমরাহর নামে বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে। ফলে অনেকেই প্রলোভনে পড়ে অর্থ হারাচ্ছেন। যাত্রীদের উদ্দেশে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে— অনুমোদনপ্রাপ্ত এজেন্সির তালিকা ছাড়া কারও কাছে অর্থ প্রদান করবেন না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করে থাকে। যাত্রীরা সেই তালিকা সহজেই দেখতে পারবেন মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে (www.hajj.gov.bd) এবং হজ পোর্টালে।
এ বিষয়ে মন্ত্রণালয়ের আহ্বান, হজ ও ওমরাহ যাত্রীরা যেন প্রতারক চক্রের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে না পড়ে কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমেই যাত্রার প্রস্তুতি গ্রহণ করেন। সচেতনতা ও সতর্কতাই পারে ভ্রমণকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম