চাঁদ দেখার ভিন্নতার পরও বাংলাদেশ ও সৌদিতে একই দিনে ঈদে মিলাদুন্নবী
নিজস্ব প্রতিবেদক: চাঁদ দেখার ভিন্নতার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ রবিউল আউয়াল মাসের সূচনায় আলাদা পথে হলেও, বাংলাদেশ ও সৌদি আরবে একই দিনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন হবে। আগামী ৫ সেপ্টেম্বর, শুক্রবার, দেশের মুসলমানরা পবিত্র এই দিনটি পালনে অংশ নেবেন।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, শনিবার চাঁদ দেখা না যাওয়ায় তাদের দেশে রবিউল আউয়াল মাস শুরু হবে সোমবার, ২৫ আগস্ট থেকে। সেই অনুযায়ী, ১২ রবিউল আউয়াল বা ৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতসহ বাংলাদেশেও ঈদে মিলাদুন্নবী পালিত হবে।
এর আগে সৌদি আরব, ইরাক, কাতার, বাহরাইন, কুয়েত, ফিলিস্তিন, মিশর ও তিউনিসিয়ার মতো দেশে রবিউল আউয়াল মাস রোববার, ২৪ আগস্ট থেকে শুরু হয়েছে। অন্যদিকে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলো সোমবার, ২৫ আগস্ট থেকে মাস গণনা শুরু করছে।
রবিউল আউয়াল মাস মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের ১২ তারিখে হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উদযাপিত হয়। এই দিনটি সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক