ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকালো পুলিশ-জনতা
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি দল মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয় জনতা ও পুলিশ একযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
রোববার (২৪ আগস্ট) বিকেলে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পাশে হঠাৎ করেই ২০ থেকে ২৫ জন ব্যক্তি জড়ো হয়। তারা ছদ্মবেশে স্লোগান দিতে শুরু করে এবং আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করার উদ্যোগ নেয়।
এসময় টহলরত পুলিশ ও আশপাশের লোকজন দ্রুত তাদের ধাওয়া করে। বেশিরভাগই পালিয়ে গেলেও তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রেজওয়ান জানান, আটককৃতরা মূলত নারায়ণগঞ্জ থেকে এসেছিল। তারা ভিন্ন পরিচয়ে এলাকায় অবস্থান নিলেও হঠাৎ করে ‘জয়বাংলা’ স্লোগান দিতে শুরু করে। তখনই জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরে ফেলে।
তিনি আরও জানান, আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক