তৌহিদ আফ্রিদি গ্রেফতার, যেভাবে আটক করা হলো তাকে
নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত জুলাই গণহত্যা মামলার ১১ নম্বর আসামি কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রোববার (২৪ আগস্ট) ভোরে বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সিআইডির একটি দল তাকে ঢাকায় নিয়ে আসে। আগামীকাল আদালতে তৌহিদ আফ্রিদিকে হাজির করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার পটভূমি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয় একটি হত্যা মামলা। মোট ২৫ জনকে আসামি করে দায়ের করা এ মামলায় নাম উঠে আসে দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদেরও। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
এই মামলার ১১তম আসামি হিসেবে রয়েছেন কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি।
পরিবারের বিরুদ্ধে একই মামলায় অভিযোগ
তৌহিদ আফ্রিদির বাবা এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীও এই মামলার আসামি। তিনি ২২ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। গত ১৭ আগস্ট রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলায় আরও অজ্ঞাতপরিচয় প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে, যাদের নাম-পরিচয় তদন্তের মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ