MD. Razib Ali
Senior Reporter
বাংলাদেশ বনাম ভিয়েতনাম: প্রথম গোল, ৩৫ মিনিট শেষ, লাইভ দেখুন এখানে
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের ফু থো প্রাদেশিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধের ১৫ মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম। খবর লেখা পর্যন্ত ৩৫ মিনিটের খেলা শেষ হয়েছে, বাংলাদেশ এখনো সমতায় ফিরতে পারেনি।
কোচ টিটু নেই ডাগআউটে
ম্যাচ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। প্রধান কোচ সাইফুল বারি টিটু গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হোটেলে বিশ্রামে আছেন। তার উচ্চ জ্বরের কারণে তিনি আজকের ম্যাচে ডাগআউটে উপস্থিত থাকতে পারেননি।
ফাহমিদুল যোগ দিলেও খেলছেন না
ইতালীয় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম দলের সঙ্গে ভিয়েতনামে যোগ দিয়েছেন। তবে নতুন ক্লাব পরিবর্তন ও পর্যাপ্ত অনুশীলনের ঘাটতির কারণে আজকের ম্যাচে তাকে খেলানো হচ্ছে না। আশা করা হচ্ছে, গ্রুপের পরবর্তী দুই ম্যাচে তিনি মাঠে নামবেন।
ইতিহাস গড়ার স্বপ্নে বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এর আগে কখনো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি। এবার প্রায় এক মাসব্যাপী প্রস্তুতি শেষে তারা নতুন করে আশাবাদী। আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে খেলতে হলে গ্রুপ ‘সি’-তে ভালো করতে হবে। এ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল মূল আসরে খেলার সুযোগ পাবে।
কোথায় দেখবেন ম্যাচটি
আজকের ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাচ্ছে ফেসবুকে। দর্শকরা সার্চ অপশনে গিয়ে লিখতে পারেন:
“VIETNAM VS BANGLADESH AFC U23 ASIAN CUP 2026 QUALIFIERS live”
এভাবে সার্চ করলে একাধিক ফেসবুক পেজ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ