MD Zamirul Islam
Senior Reporter
Bangladesh Vs Nepal
আগামীকাল বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
আগামীকাল বাংলাদেশ বনাম নেপালের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের দশরথ স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে। এটি দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটি, দ্বিতীয় ম্যাচটি ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই প্রীতি ম্যাচগুলো খেলছে হংকংয়ের বিপক্ষে ৯ই এবং ১৪ই অক্টোবর অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতির জন্য।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী সুমিত সুমেরের জায়গা হয়নি। তবে নতুন করে দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সাল। ফোরটিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। আবাহনীর ডিফেন্ডার সাকিল হোসেন ইনজুরিতে পড়ায় তাকে চার দিন আগে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেপাল ও বাংলাদেশ এ পর্যন্ত ১৪টি হেড-টু-হেড ম্যাচ খেলেছে। এর মধ্যে নেপাল ৫টি ম্যাচে জয়ী হয়েছে এবং বাংলাদেশ ৪টি ম্যাচে জিতেছে। বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে। এই ১৪টি ম্যাচে মোট ২৩টি গোল হয়েছে, যার মধ্যে নেপাল বাংলাদেশের জালে ১২টি গোল দিয়েছে এবং বাংলাদেশ নেপালের জালে ১১টি গোল দিয়েছে।
লাইভ দেখার সহজ উপায়:
ম্যাচটি টি-স্পোর্টসের পর্দায় সরাসরি দেখা যাবে। টি-স্পোর্টস অ্যাপসে সাবস্ক্রিপশন কিনেও ম্যাচটি দেখা যাবে। এছাড়া, ম্যাচ চলাকালীন ফেসবুকে "বাংলাদেশ বনাম নেপাল ফুটবল ম্যাচ লাইভ" লিখে সার্চ করে বিভিন্ন পেজ থেকে খেলাটি দেখা যেতে পারে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ