এশিয়া কাপ ২০২৫: টস জিতে ব্যাটিংয়ে নামল পাকিস্তান, দেখেনিন একাদশ
এশিয়া কাপের সবচেয়ে আলোচিত মহারণে আজ মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে চির প্রতিদ্বন্দ্বীদের লড়াই।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। অন্যদিকে ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব জানিয়েছেন, টস জিতলেও তিনি আগে বোলিংই নিতেন। তাই টসে হারায় বিশেষ হতাশ হননি তিনি।
অপরিবর্তিত দুই দল
পাকিস্তান তাদের আগের ম্যাচে ওমানকে হারানো একাদশ অপরিবর্তিত রেখেছে। দলটিতে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ ও হারিস রউফের মতো পেসাররা। স্পিন আক্রমণে আছেন মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, সুফিয়ান মুকিমরা।
ভারতও ইউএই-কে উড়িয়ে দেওয়া ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি। বুমরাহর নেতৃত্বে পেস আক্রমণে আছেন হার্দিক পান্ডিয়া ও শিবাম দুবে। স্পিনে থাকছেন কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।
মুখোমুখি পরিসংখ্যান
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ভারত জিতেছে ৯ বার, পাকিস্তান জিতেছে ৪ বার। সর্বশেষ পাঁচ ম্যাচে ভারত এগিয়ে ৩-২ ব্যবধানে। এশিয়া কাপে দুই দলের লড়াইয়ে ভারত জিতেছে ২ বার, পাকিস্তান একবার।
রাজনৈতিক কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন বন্ধ। সাম্প্রতিক কাশ্মিরের পেহেলগাম হামলার পর সম্পর্ক আরও তিক্ত হয়েছে। তাই আজকের ম্যাচ ঘিরে উত্তেজনা যেমন আছে, তেমনি বয়কটের ডাকও এসেছে। তবে শেষ পর্যন্ত মাঠেই গড়াচ্ছে মহারণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন