Zakaria Islam
Senior Reporter
বাংলাদেশ বনাম ভারত: লিটনকে নিয়ে শঙ্কা, নতুন অধিনায়ক হচ্ছে যিনি
এশিয়া কাপের সুপার ফোরের এক অগ্নিপরীক্ষায় আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে ফাইনালের পথ অনেকটাই সুগম হবে টাইগারদের জন্য। তবে এমন এক মহারণের ঠিক আগে দলের নিয়মিত অধিনায়ক লিটন দাসের খেলা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
গত সোমবার দুবাইয়ে দলের অনুশীলন সেশনে ব্যাটিং করার সময় পাঁজরে চোট পান লিটন দাস। এই ঘটনার পর তাকে আর ব্যাট হাতে দেখা যায়নি। প্রাথমিকভাবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে চোট গুরুতর নয়।
ঘটনার পরপরই দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এবং প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে মাঠে লিটনকে শুশ্রূষা দিতে দেখা যায়। এরপর তিনি বেঞ্চে বসেই সতীর্থদের অনুশীলন দেখেন। আজকের ম্যাচ শুরুর আগে পাওয়া খবর অনুযায়ী, টাইগার অধিনায়ক এখন অনেকটাই স্বাভাবিক আছেন। তবে তিনি আজকের ম্যাচে খেলবেন কিনা, সে বিষয়ে টিম ম্যানেজমেন্টের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশ দল অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত লিটনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। যদি শেষ পর্যন্ত লিটন দাস খেলতে না পারেন, তবে টাইগারদের নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান একাদশে জায়গা পেলে তাকেই অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। যদি সোহানও দলের বাইরে থাকেন, তবে জাকের আলি অনিককে এই গুরুভার নিতে হতে পারে।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে ম্যাচের পরপরই আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টানা দুই ম্যাচের ধকল সামলাতে গতকাল বাংলাদেশ দলের খেলোয়াড়রা কোনো অনুশীলনে অংশ নেননি।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে